1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা বটিয়াঘাটা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সির বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে উপজেলা বিএনপির নিন্দা ও প্রতিবাদ চুয়াডাঙ্গায় নতুন ৪৫ জন সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ জামায়াতের সংবাদ সম্মেলন বিগত ১৩ বছরে ৭২,৭৩৬ টি সড়ক দুর্ঘটনায় ১,২৫,৪০৫ জন নিহত ১,৭৬,২৪৯ জন আহত; বিগত সরকারের ভুলনীতি সড়কে দুর্ঘটনা বাড়িয়েছে – যাত্রী কল্যাণ সমিতি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বিআইএফসি

সৌদি আরবে আরও চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২, ৮.০৫ পিএম
  • ২৫০ Time View

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও চার বাংলাদেশির মৃত্যুর হয়েছে। এ নিয়ে এবারের মৌসুমে হজ পালন করতে গিয়ে মোট ১০ বাংলাদেশি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃতরা হলেন- তপন খন্দকার (৬২), মো. রফিকুল ইসলাম (৪৭), মোছাম্মৎ ফাতেমা বেগম (৬০) ও মো. আবদুল গফুর মিঞা (৬২)। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, তপন খন্দকারের বাড়ি ঢাকার লালবাগে। তাঁর পাসপোর্ট নম্বর-ইই ০৫৪০২৪৬। তিনি ১ জুলাই মারা যান। মো. রফিকুল ইসলামের বাগী সিরাজগঞ্জের কামারখান্দা থানার জামতৈল গ্রামে। তাঁর পাসপোর্ট নম্বর বিটি ০৪৮৫৪৩৩। তিনি ৩০ জুন মারা যান। ফাতেমা বেগম ঢাকার বাড্ডার সাঁতারকুলের বাসিন্দা। তিনি গত ৩০ জুন মারা যান। তাঁর পাসপোর্ট নম্বর ইই ০৩৮২৮৪৩। মো. আবদুল গফুর মিঞার পাসপোর্ট নম্বর বিওয়াই ০০৬২২০২। তিনি টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা। তিনি গত ২৮ জুন মারা যান।

এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) পবিত্র হজ পালিত হবে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com