1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

হাজী সেলিম ভাইয়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১০.১২ পিএম
  • ২২১ Time View

ঢাকা-৭ আসনের কারাবন্দি সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড়ভাই হাজী কায়েস মারা গেছেন। তার ভাইয়ের জানাজা ও দাফন-কাফনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম।

শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে হাজী সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) তার শ্যামলীর নিজ বাসায় মারা যান। এর পরপরই প্যারোলে মুক্তির আবেদন করেন হাজী সেলিম।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ধক্যজনিত কারণে হাজী কায়েস মারা যান। তার নামাজে জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। বড়ভাইয়ের জানাজায় ও দাফনে অংশ নেওয়ার জন্য হাজী মো. সেলিম দুপুর ২টা ২০ মিনিটে প্যারোলে মুক্তি পান।

এ প্রসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, হাজী মো. সেলিম প্যারোলে মুক্তি পেয়েছেন। তার ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিনি আবেদন করেছিলেন।

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত। ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার কথা বলে। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসপাতালেই আছেন এ সংসদ সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com