1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

মাহদি রেঞ্জ দিয়ে নাট খুলে ভিডিও বানায়

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৩.০২ পিএম
  • ২২৭ Time View

রেঞ্জ দিয়ে পদ্মা সেতুর নাট খুলে ঢিল করে রেখে পরে হাত দিয়ে খোলার ভিডিও বানায় মাহদি হাসান (২৭)। উদ্দেশ্যমূলকভাবে নাট খোলার জন্যই সে সঙ্গে করে রেঞ্জ নিয়ে গিয়েছিল।

বুধবার (২৯ জুন) দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে মাহদিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

সিটিটিসি জানায়, মাহদি এক সময় ছাত্রশিবিরের সদস্য ছিল। তার বাড়ি মুন্সীগঞ্জে। তিনি তামিরুল মিল্লাত নামে একটি মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাস করেন।

বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের পরের দিন যখন সবার জন্য সেতু উন্মুক্ত করা হয় সে দিন মাহদি রেঞ্জ নিয়ে সেখানে যায়। সে রেঞ্জ দিয়ে সেতুর নাট-বল্টু খোলে। সে নাট-বল্টু খোলার পরিকল্পনা করেই সেতুতে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com