বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

নগদ’ অ্যাপের মাধ্যমে পেমেন্টে প্রাভা হেলথ দিচ্ছে ২০% ক্যাশব্যাক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৯৯ Time View

দেশের অন্যতম দ্রুত বর্ধনশীল হেলথকেয়ার ব্র্যান্ড প্রাভা হেলথ-এর যেকোন সার্ভিসে ‘নগদ’ অ্যাপের মাধ্যমে প্রতিবার পেমেন্টে মিলবে ২০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। গ্রাহকরা যতবার খুশি এই অফারটি উপভোগ করতে পারবেন এবং প্রতিবার পেমেন্টে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।

দেশের স্বাস্থ্যসেবা খাতে আর্থিক লেনদেন আরও সহজতর করতে ফিনটেক পরিষেবা বাস্তবায়ন করা হচ্ছে, যা নিঃসন্দেহে অনেকাংশেই রোগীদের ঝামেলা কমাচ্ছে। নগদ-এর সাথে প্রাভা’র এই ক্যাশব্যাক-ভিত্তিক অংশীদারিত্বের ফলে রোগীদের অর্থ সাশ্রয় হবে, যা তাঁরা ঔষধ ও অন্যান্য আনুষাঙ্গিক ইত্যাদি কেনার কাজে ব্যবহার করতে পারবেন।

এই অংশীদারিত্ব সম্পর্কে, প্রাভা হেলথ-এর প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা কাদের সিনহা বলেন, “রোগীদের জীবনকে আরও সহজ ও স্বাস্থ্যকর করে তুলতে এবং সেরা অভিজ্ঞতা প্রদানে আমরা সবসময় নতুন কিছু করার চেষ্টা করি। সবসময়ই আমরা তাদের সেরা মানের স্বাস্থ্যসেবা দিয়ে থাকি এবং এখন নগদ-এর সাথে এই অংশীদারিত্বের ফলে আর্থিকভাবেও সাহায্য করতে পারবো।”

প্রাভা হেলথ-এর গ্রাহকরা আগামী ৩১ জুলাই, ২০২২ তারিখ পর্যন্ত অফারটি উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS