1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

সড়ক দুর্ঘটনা কমাতে ইয়ামাহা রাইডিং ক্লাবের আলোচনা সভা

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৮.৩৬ পিএম
  • ১৯০ Time View

সড়ক দুর্ঘটনা কমানোর পাশাপাশি যানবাহনকে নিরাপদ রাখতে ইয়ামাহা রাইডিং ক্লাব ‘সেইফ রোড ফর অল’ শীর্ষক এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করেছে। এতে সহযোগিতা করেন ইয়ামাহা রাইডিং একাডেমি।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘বিশ্ব মোটরসাইকেল দিবস’ উপলক্ষে এ আয়োজন করা হয়।

এই আয়োজনে অংশগ্রহণ করেন মোটরসাইকেল চালক ও বাস ড্রাইভারগণ। এছাড়া ইয়ামাহা রাইডিং একাডেমির প্রশিক্ষকগণও এতে অংশগ্রহণ করেন এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

মানুষকে স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য মোটরসাইকেলের গুরুত্ব বাড়ায় বিশ্বব্যাপী এর ব্যবসায়িক বাজার সম্প্রসারন হচ্ছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষিতে এবং মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য হারে প্রসার বাড়ছে এই দুই চাকার যানবাহনের।

মতবিনিময় শেষে, সবাই কিছু সুপারিশ বা দিক নির্দেশনার উল্লেখ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো: যথাযথ ট্রাফিক আইন মেনে চলা ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে যানবাহন ড্রাইভিং করা, নির্দিষ্ট লেনে গাড়ি চালানো, রাস্তায় নির্দেশিত গতিবেগ ও অন্যান্য দিক নির্দেশনা মেনে চলা, মোটরসাইকেলে অবশ্যই হেলমেট ব্যবহার করা, নিয়মিত গাড়ির সার্ভিসিং ও মেইনটেনেন্স করা, দীর্ঘ যাত্রায় ড্রাইভিং এর মাঝে বিরতি নেওয়া, বিশেষ করে ঢাকা ও অন্যান্য বড় শহরে মোটরসাইকেল এর জন্য আলাদা লেন তৈরি করা সহ নানা বিষয়ে আলোকপাত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com