শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজ পদ্মা সেতুর নামে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৬২ Time View

আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। এই সেতুর পটভূমি ও আগমণীবার্তা বিশ্ব দরবারে তুলে ধরতে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সিরিজ হবে পদ্মা সেতুর নামে।

সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ওয়ালটন।’ অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক ওপরেই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন।

এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। আগামী ২ জুলাই ডমিনিকাতে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ৩ ও ৭ জুলাই। দ্বিতীয় ম্যাচ ডমিনিকায় এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে গায়ানায়। টি-টোয়েন্টি শেষে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ১০ জুলাই। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ হবে গায়ানাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS