শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

মার্কেন্টাইল ব্যাংক ও কেমিস্ট ল্যাবরেটরিজের মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২৬ Time View

স্যালারি অ্যাকাউন্ট ও ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের মধ্যে।

মঙ্গলবার (১৪ জুন) কেমিস্ট ল্যাবরেটরিজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও, আদিল রায়হান এবং কেমিস্ট ল্যাবরেটরীজের পরিচালক (অর্থ ও হিসাব), মো. লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কেমিস্ট ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারওয়ার, পরিচালক (মার্কেটিং) মশিউর রহমান, পরিচালক রাকিব রহমান এবং কনসালট্যান্ট (স্ট্র্যাটেজিক অপারেশন) মেজর (অবঃ) মো. আব্দুল্লাহ আল ফারাবি, হেড অব এইচআরডি সুমাইয়া সুলতানা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান মো. মুকিতুল কবির, এভিপি ও আইএলএমডি বিভাগের প্রধান তপন জেমস রোজারিওসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS