1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :
ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর

রণক্ষেত্র দিল্লি,রাহুল গান্ধীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ১০.৪২ এএম
  • ১৯৭ Time View

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অফিসাররা দুই দফায় প্রায় ১০ ঘণ্টা জেরা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। সোনিয়া গান্ধীকেও ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণে সোনিয়া হাসপাতালে ভর্তি। ফলে সোমবার রাহুল একাই যান ইডি-র দপ্তরে। তার সঙ্গে কার্যত মিছিল করে ইডি-র দপ্তর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেন কংগ্রেসের নেতারা। পুলিশের সঙ্গে তাদের কার্যত হাতাহাতি হয়। সোমবারের পর মঙ্গলবারও দিল্লির রাজপথে ফের সেই একই দৃশ্য দেখা গেল। এদিন ফের কংগ্রেসের প্রায় সমস্ত ছোট-বড় নেতাকে আটক করেছে পুলিশ।

রাহুল এবং সোনিয়ার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। অভিযোগকারীর দাবি, ন্যাশনাল হেরাল্ড থেকে একটি সংস্থার মাধ্যমে নিয়মিত অর্থ পাচার করেছে গান্ধী পরিবার। মামলাটি ইডি গ্রহণ করার পর এই প্রথম রাহুলকে জেরা করল ইডি।

এদিকে রাহুল যখন ইডি-র দপ্তরে পৌঁছান, পি চিদাম্বরম থেকে অধীররঞ্জন চৌধুরী সকলেই তখন রাস্তায়। গোটা দেশজুড়ে কংগ্রেস হরতালের ডাক দিয়েছিল। পুলিশের সঙ্গে চিদাম্বরমের মতো বরিষ্ঠ নেতাদেরও রীতিমতো হাতাহাতি হয়। চিদাম্বরমের অভিযোগ, পুলিশের আঘাতে তার পাঁজরের হাড়ে চির ধরেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন কংগ্রেস নেতা। কংগ্রেসকর্মীদের সঙ্গেও পুলিশের রীতিমতো হাতাহাতি হয়।

রাহুল গান্ধীকে সোমবার দুই দফায় জেরা করে ইডি। প্রথম দফার পর আশি মিনিটের বিরতি মিলেছিল। সে সময় হাসপাতালে গিয়ে সোনিয়াকে দেখে আসেন তিনি। এরপর রাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার রাতেই ইডি জানিয়ে দেয়, রাহুলকে জেরা করে তারা সন্তুষ্ট নয়। তাই মঙ্গলবার ফের তাকে হাজিরা দিতে হবে। মঙ্গলবার সকালে প্রথমে কংগ্রেস অফিসে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে দেখা করেন রাহুল। ততক্ষণে দিল্লির কংগ্রেস অফিসের সামনে ১৪৪ ধারা জারি করে দিয়েছে পুলিশ। তা উপেক্ষা করেই শয়ে শয়ে কংগ্রেসকর্মী বিক্ষোভ দেখাতে থাকেন। কংগ্রেস অফিসে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢড়াও। কংগ্রেস অফিস থেকে রাহুল ইডি-র দপ্তরে রওনা হওয়ার পরেই প্রথম সারির সমস্ত নেতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তবে তারা শান্তিপূর্ণ ধরনার পথ বেছে নিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ফের তাদের আটক করে বাসে তুলে নেয়।

এদিকে রাহুল গান্ধীকে জেরা করা নিয়ে কংগ্রেসের বিক্ষোভকে বিজেপি ‘নাটক’ বলে অভিহিত করেছে। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি একাজ করছে। সূত্র: ডিডাব্লিউ, পিটিআই

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com