1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

‘প্রশিক্ষণপ্রাপ্ত নারী বিনিয়োগকারীর অভাব পুঁজিবাজারে’

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৯.৫০ পিএম
  • ১৫৪ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেছেন, ‘পুঁজিবাজার বড় হচ্ছে। তবে, এখানে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নারী বিনিয়োগকারীর অভাব আছে।’

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, ‘জিডিপিতে নারীদের অবদান বাড়ছে। তবে তাদের অবদান অনেকাংশ হিসাবের বাইরে থেকে যাচ্ছে। ২০১০ সালে ধসের পর শেয়ারবাজার ছেড়ে চলে যান বিপুল সংখ্যক নারী। ৭ লাখ থেকে কমে নারীর সংখ্যা চলে আসে ৫ লাখের নিচে। এরপর বাজারে নারীর অংশগ্রহণ সেভাবে লক্ষ করা যায়নি। তবে সম্প্রতি শেয়ারবাজার ঊর্ধ্বমুখী থাকার পাশাপাশি প্রাইমারি মার্কেটে কিছু ভালো মানের কোম্পানির আইপিও থাকায় আবারও বাজারে যুক্ত হচ্ছে নারী।’

সম্প্রতি প্রতিদিন গড়ে ৫ শতাধিক নারী শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হচ্ছেন। ইলেকট্রনিক পদ্ধতিতে বিও সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজেটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে বিষয়টি জানা যায়।

এদিকে, নারী বিনিয়োগকারীদের বাজারের প্রতি আগ্রহী হওয়ার কারণ হিসেবে আইপিও অফারের কথা বলছেন বাজার-সংশ্লিষ্টরা। তাদের অভিমত, অধিকাংশ নারীই সেকেন্ডারি মার্কেটের চেয়ে প্রাইমারি মার্কেটের প্রতি আগ্রহ বেশি দেখান। কারণ, এখানে কোনো ঝুঁকি নেই। সেজন্য তারা প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করতে চান। ফলে, আইপিওর অফার থাকলে তাদের বাজারের প্রতি আগ্রহ বেড়ে যায়। তবে, বর্তমানে সেকেন্ডারি মার্কেটেও তাদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে, যা ভালো খবর।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com