1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কিশোরগঞ্জের হাওরে ৩ জনের লাশ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ২.২৯ পিএম
  • ১৬১ Time View

কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিনচালিত নৌকা ডুবে নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের সিরাজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মো. ওয়াসিম (৩৫)।

মঙ্গলবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্ঘটনাকবলিত নৌকার ভেতর থেকে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৩ জুন) তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন পাঁচ জন। দুপুর ১টার দিকে ঝড়ের কবলে পড়ে এবং ঢেউয়ের তোড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় দুই জন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠে পড়েন। অন্য তিন জন নৌকাসহ পানিতে তলিয়ে যান।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, লাশগুলো নৌকার ভেতরই পাওয়া গেছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com