1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

থেমেছে এসএমই বোর্ডের পাগলা ঘোড়া

  • আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৩.৪৬ এএম
  • ১৬৩ Time View

পাগলা ঘোড়ার মতো ছুটছিল স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডের কোম্পানিগুলো। কোনো কারণ ছাড়াই টানা বাড়ছিল এ বোর্ডের কোম্পানিগুলোর শেয়ারের দাম। গত সপ্তাহে একাধিক দিন এই বোর্ডের শতভাগ কোম্পানির দাম বেড়েছে। একদিনে একাধিক কোম্পানির শেয়ারের দাম সার্কিটব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছিল। তবে কিছুটা স্বস্তি ছড়িয়ে অবশেষে মূল্যসংশোধন হয়েছে ভয়ানক হয়ে উঠতে থাকা এই বাজারে।

আজ সোমবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে শতভাগ কোম্পানি শেয়ারের মূল্য হারিয়েছে। সূচক কমেছে ৮ দশমিক ০৮ শতাংশ। সূচকটি ১১৭ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৩৩২ দশমিক ৮০ পয়েন্ট হয়েছে।

এই  বোর্ডে তালিকাভুক্ত ১১ কোম্পানির মধ্যে ১১টিরই শেয়ারের দাম কমেছে আজ। এসব শেয়ারের দাম সর্বনিম্ন ৪ দশমিক ৭২ শতাংশ থেকে সর্বোচ্চ ৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কমেছে।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে আজ শেয়ারের সর্বোচ্চ দর হারিয়েছে ওয়ান্ডারল্যান্ড টয়জ, যার পরিমাণ ৯ দশমিক ৯৭ শতাংশ। অন্যদিকে সর্বনিম্ন দর কমেছে স্টার অ্যাডহেসিভের, যার পরিমাণ ৪ দশমিক ৭২ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে মামুন এগ্রোর শেয়ারের দাম ৯ দশমিক ৭৩ শতাংশ, মোস্তফা মেটালের দাম কমেছে ৯ দশমিক ৫৮ শতাংশ,  ওরিজা এগ্রোর ৯ দশমিক ৪০ শতাংশ, এপেক্স ওয়েভিংয়ের ৮ দশমিক ৮ দশমিক ৩৬ শতাংশ, বেঙ্গল বিস্কুট ৮ দশমিক ১০ শতাংশ, কৃষিবিদ সিডের শেয়ারের দাম ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। অন্যদিকে নিয়ালকো অ্যালয়েজের শেয়ারের দাম ৬ দশমিক ৩২ শতাংশ, মাস্টার ফিড এগ্রোর ৬ শতাংশ এবং কৃষিবিদ ফিডের ৫ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com