1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না: আশরাফ আলী হাওলাদার আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি আরও গভীর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

১১ খাতে সাপ্তাহিক রিটার্নে দর কমেছে

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২, ৪.৩২ পিএম
  • ১০০ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১১ খাতে। আর দর বেড়েছে মাত্র ৮ খাতে। আর ১টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর  কমেছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ১.৯ শতাংশ দর কমেছে। আইটি খাতে ১.৪ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। পাট খাতে ১ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে আর্থিক ও বিবিধ খাতে দশমিক ৯ শতাংশ, বস্ত্র-সেবা খাতে দশমিক ৮ শতাংশ, কাগজ ও ফার্মা খাতে দশমিক ৫ শতাংশ এবং জীবন বিমা ও সিমেন্ট খাতে দশমিক ২ শতাংশ করে দর কমেছে।

এছাড়া দর বেড়েছে ৮ খাতে। সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বীমা খাতে। এই খাতে ১১.৫ শতাংশ দর বেড়েছে। সিরামিকস খাতে ৪.৫ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৯ শতাংশ, ব্যাংক খাতে ১.৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৯ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৮ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৬ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com