রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আশ্রায়ন প্রকল্পের ঘরের নির্মান কাজ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেল (এসআরসিসি) এর পরিচালক ২ মোহাম্মদ আজিজুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার নবাবপুর ও ইসলামপুর ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য উপহারের এঘর নির্মান কাজ পরিদর্শনে আসেন এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, ইউএনও আম্বিয়া সুলতানা, পিআইও নাসরীন সুলতানা, ইউপি চেয়ারম্যান ও সদস্য বৃন্দ্র।