1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

আবুল কালাম আজাদ হলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৭.৫২ পিএম
  • ১৭২ Time View

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক জিএম আবুল কালাম আজাদ নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন।

বুধবার (৮ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের কর্মচারী নির্দেশে তাকে আজ এ পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পরও তাকে পাবলিকেশন্স এবং লাইব্রেরি বিভাগে বহাল রাখা হয়েছে।

আবুল কালাম আজাদ ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স, মাস্টার্স ও এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকের গবেষণা বিভাগ, মনিটারি পলিসি বিভাগ, গভর্নর সচিবালয় এবং ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেন।

বিদেশি প্রশিক্ষণে তিনি যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারত সফর করেন।

আজাদ যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের গাজী পরিবারের সন্তান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com