1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী

ধোনির পরামর্শেই হার্দিক ফিরে এসেছিলেন

  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ৪.৫৫ পিএম
  • ৯২ Time View

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হিসেবে অভিষেক আসরেই সবার নজর কেড়েছেন তিনি। অনেকেই তাকে নেতা হিসেবে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা করছেন। কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে ভারতের ভবিষ্যত অধিনায়ক হিসেবে দেখছেন হার্দিককে।

অথচ এই পেস বোলিং অলরাউন্ডারের শুরুর যাত্রা একেবারেই ভিন্ন ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় ২০১৬ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে নিজের প্রথম ওভার করতে এসে কি বাজে ভাবেই না শুরু করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তার করা প্রথম তিনটি ডেলিভারিই ওয়াইড ছিল। শেষ পর্যন্ত পাঁচ ওয়াইডসহ সেই ওভারে মোট ১৯ রান খরচ করেছিলেন হার্দিক।

এমন শুরুর পর এখানেই নিজের শেষ ভেবে নিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে সেই সময়ের ভারত দলের অধিনায়ক ধোনি তাকে সাহস জুগিয়েছিলেন। অবশ্য পরের ওভারেই ফিরে এসেছিলেন হার্দিক। নিজের দ্বিতীয় ওভারে ক্রিস লিনকে সাজঘরে ফিরিয়ে অভিষেক উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ৩ ওভার বোলিং করে ৩৭ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার।

হার্দিক বলেন, ‘আমি মনে করি, আমিই প্রথম ক্রিকেটার যে, নিজের প্রথম ওভারে ২১ রান (১৯ রান) দিয়েছে। সত্যি বলছি, ভেবেছিলাম এটাই হয়তো আমার শেষ ওভার। কিন্তু আমার ভাগ্য ভালো মাহি ভাইয়ের (ধোনি) নেতৃত্বে খেলেছি, যিনি আমার ওপর অনেক আস্থা রেখেছেন, এ কারণেই আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।’

হার্দিকের যখন জাতীয় দলে অভিষেক হয়, তখন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দলে ছিলেন। বিশেষ করে সুরেশ রায়না, হরভজন সিং কিংবা যুবরাজ সিংয়ের মতো তারকাদের ভীড়ে দলে জায়গা পাকা করাটা তার জন্য সহজ ছিল না।

হার্দিক বলেন, ‘যখন ভারত দলে ঢুকলাম, এমন লোকজনকে পেলাম, যাদের দেখে বড় হয়েছি—সুরেশ রায়না, হরভজন সিং, যুবরাজ সিং, এমএস ধোনি, বিরাট কোহলি, আশিষ নেহরা। আমি ভারতের হয়ে খেলার বহু আগে থেকেই তারা তারকা। এখানে আসতে পারাটাই আমার জন্য বড় কিছু।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com