1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টুডেন্ট ফাইল সেন্টার চালু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৪.২৮ পিএম
  • ২১৯ Time View

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সংক্রান্ত সকল লেনদেন সহজ করার লক্ষ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর গুলশান ও ধানমণ্ডি শাখায় স্টুডেন্ট ফাইল সেন্টার চালু করা হয়েছে।

সম্প্রতি গুলশান শাখার স্টুডেন্ট ফাইল সেন্টারটি উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টাড-এর ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া’র ক্লাস্টার সিইও জারিন দারুওয়ালা। এসময় আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় এবং ম্যানেজিং ডিরেক্টর ও কান্ট্রি হেড অব রিটেইল ব্যাংকিং সাব্বির আহমেদ।

বিদেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীরা এই শাখাগুলো থেকে ওয়ান-স্টপ সল্যুশন এবং বিনা খরচে পরামর্শ সুবিধা পাবেন। স্টুডেন্ট ফাইল খুলতে আগ্রহী শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের সদস্যদেরকে এর জন্য নিবেদিত কর্মীরা সহযোগিতা করবেন।

দীর্ঘ ১১৭ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। দেশের অগ্রগতির দীর্ঘকালীন অংশীদার হিসেবে সম্পদ, কর্মসংস্থান সৃষ্টি, প্রবৃদ্ধি এবং বৃহত্তর সাফল্য অর্জনে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যাংকিং পরিষেবা প্রদান করেছে ব্যাংকটি।

বিদেশে পড়াশোনা করতে পছন্দ করে এমন শিক্ষার্থীদের সংখ্যা বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একটি আন্তর্জাতিক ব্যাংক হিসাবে, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ছাত্র এবং তাদের পিতামাতা/স্পন্সরদের জন্য সুবিধাজনক, বিস্তৃত সমাধান প্রদান করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পেরে গর্বিত। এই “রাইট স্টার্ট” সমাধানগুলির মধ্যে রয়েছে ওয়্যার পেমেন্ট, আন্তর্জাতিক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অন্যান্য সুবিধা।

জারিন দারুওয়ালা ভারত এবং দক্ষিণ এশিয়ার (বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা) ক্লাস্টার সিইও। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে জারিন হোলসেল ব্যাংকিং, এগ্রি-ফাইন্যান্স, করপোরেট ফাইন্যান্স, করপোরেট প্ল্যানিংসহ ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ক্রেডিটের মতো বেশ কয়েকটি ব্যাংকিং ফাংশন নিয়ে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com