1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Title :
প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা প্রায় ২৭ লক্ষ টাকা মূল্যের ৪০৪ লিটার বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-০১ টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেড ১৫.০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ১০.২২ এএম
  • ১৯০ Time View

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস্ লিমিটেড এর ২৩তম বার্ষিক সাধারণ সভা গত ০২ জুন, ২০২২ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১২.০০টায় অন লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ।

কোম্পানী উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২১ সালের জন্য ১৫.০০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে, এখানে উল্লেখ্য যে, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ২০২০ সালেও ১৫.০০% নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান এবং সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ভাইস-চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল মুঈদ চৌধুরি, পরিচালকবৃন্দ, উদ্যোগক্তাগণ, উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারবৃন্দ এবং সাথে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানী সেক্রেটারী জনাব মোঃ সরোয়ার কামাল এফসিএস। কোম্পানীর উত্তোরোত্তর সমৃদ্ধির ধারা বজায় রাখার জন্য শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানীর সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।

ন্যাশনাল হাউজিং দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি যাহা ৩টি ব্যাংক, ৭টি ইন্স্যুরেন্স এবং ৫টি কর্পোরেট বডির পৃষ্ঠপোষকতায় গঠিত এবং যা প্রধানত গৃহ ঋণ ব্যবসার সাথে জড়িত। কোম্পানীর মোট শেয়ারহোল্ডার ইকুইটি ৩১শে ডিসেম্বর ২০২১ইং পর্যন্ত ২,১৮২.২৩ মিলিয়ন টাকা এবং একই তারিখে কোম্পানী ২৬১.২৮ মিলিয়ন টাকা কর-পরবর্তী মুনাফা আয় করেছে, কোম্পানীর শেয়ার প্রতি আয় ২.২৩ টাকা এবং নীট সম্পদের শেয়ার প্রতি মূল্য ১৮.৬৫ টাকা ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com