1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
কুমিল্লা দেবিদ্বারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানে মাইলস্টোন গ্রুপের ঈদ উপহার বিতরণ করেন – অলিউল্লাহ তুহিন  সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য ভৈরবে খালেদা বেগম শ্রেষ্ঠ শিক্ষিকা, ছেলে আদরের সাফল্য আলোচনায় মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ না করলে ভারত ও ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে: ওয়ার্ল্ড মুসলিম উম্মাহ হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বব্যাংককে দাওয়াত দেওয়া হবে:ওবায়দুল কাদের

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২, ৪.৪৫ পিএম
  • ১৯৯ Time View

পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বব্যাংককে দাওয়াত দেওয়া হবে। এছাড়া সকল বিরোধী দলের নেতাকর্মীরাও দাওয়াত পাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেই ধারাবাহিকতায় বিএনপি নেতারাও দাওয়াত পাবেন জানিয়ে তিনি বলেছেন, ‘দলটির চেয়ারপারসন হিসেবে খালেদা জিয়াও দাওয়াত পেতে পারেন। তবে তিনি আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় এ সম্পর্কে বিধি জেনে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আজ শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এখন উনি তো (খালেদা জিয়া) সাজাপ্রাপ্ত। তারপরও বিএনপি চেয়ারপারসন হিসেবে দাওয়াত পাওয়ার কথা। তবে আমরা নিয়ম জেনে তাকে দাওয়াত দেবো।’

পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ এনে সরে দাঁড়িয়েছিল বিশ্বব্যাংক। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টরকে আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি একটা বড় দল, তারা নির্বাচনে আসুক আমরা চাই। ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে অংশ নিতে হবে। এখন নির্বাচনে অংশ না নিয়ে যদি মনে করেন হত্যা-সন্ত্রাসের পথে থাকবেন, যদি মনে করেন শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে আপনারা ক্ষমতার মসনদে বসবেন, তাহলে এই রঙিন খোয়াব দুঃস্বপ্নে পরিণত হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপির সমলোচনার জবাবে তিনি বলেন, ‘বিএনপির কিছু নেতা আবোলতাবোল বকছেন, তাদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়েছে কারণ পদ্মা সেতু, মেট্রোরেলকে তারা সহ্য করতে পারছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাস র‍্যাপিড ট্রানজিড তারা জীবনে দেখেও নাই, করেও নাই। শেখ হাসিনা করছে, এজন্য তাদের বুকে ব্যথা। এই ব্যথার জ্বালায় জ্বলছে। এসব কথার মূল্য নেই, তারা হিংসায় এসব উদ্ভট কথা বলছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com