বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

রহিমা ফুড সাপ্তাহিক গেইনারের শীর্ষে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪০ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৩২.০১ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ৫৬ লাখ ৪২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ১১ লাখ ২৮ হাজার   টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রিং শাইন টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ কোটি ৭৫ লাখ ৬১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৫ লাখ ১২ হাজার  টাকা।

অ্যারামিট লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৬ দশমিক ৫১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৫৮ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন  ৭১ লাখ  ৭৪ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, তমিজ উদ্দিন টেক্সটাইল, ইস্টার্ন লুব্রিকেন্টস, বিডিকম অনলাইন ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS