1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স আলমডাঙ্গায় প্রত্যাশার উদ্যোগে নতুন ঘর পেলেন ৫০ হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা ঢাকার অ্যাপোলো ক্লিনিক, ধানমন্ডিতে আন্তর্জাতিক সিএমই ফর ডক্টরস আয়োজন করল, টেইনমপেট, চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরের এজেন্ট ক্যাম্পেইনের বিজয়ীকে রাইডু ই-বাইক উপহার দিলো উপায় বিদেশে উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট ব্যাংকিং সেবা জোরদারে কমিউনিটি ব্যাংক ও নুজহাত অ্যান্ড অ্যাসোসিয়েটসের সমঝোতা স্মারক স্বাক্ষর ট্রাস্ট ব্যাংক পিএলসি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘উদ্যোক্তা উৎসব সিলেট ২০২৬’ টাঙ্গাইল জেলা পরিষদের পূজামণ্ডপে আর্থিক উপহার আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপুকে অপহরণ চেষ্টার ঘটনায়, আটক ৩

  • আপডেট : শুক্রবার, ৩ জুন, ২০২২, ৯.৩৫ পিএম
  • ২৯২ Time View

বরিশাল : সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু’র ওপর সন্ত্রাসী হামলা এবং অপহরণচেষ্টার ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তবে এই ঘটনায় মূল হোতা জিহাদুল ইসলাম জেহাদ, নূ‌রে আলম ও হা‌বিবসহ বাকিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) এনামুল হক। গ্রেফতারকৃতরা হলো- নগরীর কাউনিয়া এলাকার মৃত. আ. বারেক সিকদারের ছেলে মামুন সিকদার ওরফে চিডা মামুন, আ. বারেক হাওলাদারের ছেলে নুরুন মোমেন ওরফে কোটন, নগরীর নথুল্লাবাদ এলাকার মৃত আজিজ খানের ছেলে মাহমুদ ওরফে রিয়াজ।

অতিরিক্ত কমিশনার এনামুল হক বলেন, সাংবাদিক অপূর্বকে অপহরণচেষ্টার ঘটনার পরপরই কোতোয়ালি থানায় মামলা হয়৷ এরপর আমরা ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামি। গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী জেলার মহিপুরে অভিযান চালিয়ে গত রাতে আসামিদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, আমরা গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করছি। প্রাথমিকভাবে ঘটনার কারণ এখনও সুনিশ্চিত হওয়া যায়নি। মূল হোতাদের ধরতে পারলে পুরো রহস্যের জট খুলবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তবে ব‌রিশাল মহানগর গো‌য়েন্দা পু‌লি‌শের উপ ক‌মিশনার মনজুর রহমান জানান, প্রাথমিকভাবে আসামিরা দাবি করেছে, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়েছিলো তার ভবনে। সেটি নিয়ে সাংবাদিক অপূর্বর সাথে কথার কাটাকাটি হয় মামুনের সাথে। সেজন্য অপুকে হেনস্তা করতে মামুন নির্দেশ দেয় জেহাদ ও ট্যারা হাবিবকে। তবে বিষয়টি পুরো তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না।

এদিকে, গ্রেফতারকৃতদের ছবি তুলতে গেলে তারা পু‌লি‌শের সাম‌নেই চিত্র সাংবাদিকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে তারা শান্ত হয়। 

এর আগে ২৯ মে বিকাল সাড়ে ৩টায় সময় টে‌লি‌ভিশ‌নের বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনার পরপরই বরিশালসহ সারাদেশ সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষ প্রতিবাদ শুরু করে। ঘটনার ৬ দিন পর ৩ জনকে গ্রেফতার সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ত‌বে ধরা ছোয়ার বাই‌রে মূল অ‌ভিযুক্তরা। এম‌নকি হামলার পর অপহরণ চেষ্টায় ব‌্যবহৃত প্রাই‌ভেটকার‌টিও জব্দ কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com