1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
চামড়া খাত হতে পারে ১২ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্প ​”যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে,” মোঃ বাশার আজাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য আজ শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী বিশ্বকাপের ২৬ সদস্যের দল প্রকাশ করল আর্জেন্টিনা ঈদের আগে ২৩ দিনেই দেশে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পটুয়াখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত ২ আমিন বাজারের চামড়া বিক্রয়কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাজুড়ে কোরবানির ব্যস্ততা

খুলনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে আগুন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৯.৩৮ পিএম
  • ২০৬ Time View

খুলনা প্রতিনিধি: খুলনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে আগুন লেগে পুড়ে গেছে বেশ কিছু ফাইলপত্র। আজ (২ মে) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে। ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিলেন।

হঠাৎ তৃতীয় তলায় শব্দ এবং পরে ধোয়া দেখে পাশেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস দরজার তালা ও জানালার কাচ ভেঙে ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, এ অগ্নিকাণ্ডে ছয়টি কক্ষের ফাইল ও আসবাবপত্র পুড়ে গেছে। আজ সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভবনের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে পাশের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে দুদকের পরিচালক মঞ্জুর মোরশেদ ও উপপরিচালক আব্দুল ওয়াদুদ শিক্ষা সফরে দেশের বাইরে রয়েছেন।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের সদস্য আজিজুর রহমান জানান, ৬টা কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিস দ্রুত আসায় আগুন ছড়াতে পারেনি।

ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com