1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন

  • আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯.৫৫ পিএম
  • ৬৩ Time View

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬: ২৬ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যায় প্রিমিয়ার ব্যাংক রাজধানীর রেডিসন ব্লু ঢাকা হোটেলে বাংলাদেশের চীনা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে “ব্রিজ অব ট্রাস্ট উইথ চাইনিজ পার্টনারস” (Bridge of Trust with Chinese Partners) প্রতিপাদ্যে একটি কর্পোরেট নেটওয়ার্কিং ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে। প্রায় সাড়ে চারশো অতিথি, ব্যাংকের শীর্ষ নেতৃত্ব এবং কর্পোরেট নির্বাহীরা এতে অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, বাংলাদেশে কোনো চীনা ব্যাংকের সরাসরি শাখা না থাকায় প্রিমিয়ার ব্যাংক দীর্ঘদিন ধরে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অপরিহার্য আর্থিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে। তিনি জানান, বর্তমানে ব্যাংকটির ৫টি শাখায় প্রায় ৪০০টির বেশি চীনা প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হচ্ছে এবং ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত চীনা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স ও বিগত ছয় বছরে ১.২৮ বিলিয়ন ডলারের ফরেন ব্যাংক গ্যারান্টি ইস্যু করা হয়েছে। তিনি আরও বলেন, চীনা গ্রাহকদের জন্য প্রিমিয়ার ব্যাংক প্রিভিলেজড কার্ড এবং বিশেষায়িত ইউজার-ফ্রেন্ডলি সেবা চালু করতে যাচ্ছে।

অনুষ্ঠানে চাইনিজ বিজনেস কমিউনিটির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিসিসিসিআই-এর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ওসিএআইবি-এর সভাপতি চ্যাং ইয়ো চং ফেলিক্স, সিইএবি-এর টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস শাখার সভাপতি জি ঝেনইউ, নরিনকো ইন্টারন্যাশনালের সহকারী মহাব্যবস্থাপক জিয়া মেং জুয়ান, চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোং লিমিটেডের ফাইন্যান্স প্রধান (বাংলাদেশ) মা লি হুয়া এবং ফাইভ কন্টিনেন্টস হোল্ডিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কোং লিমিটেডের চেয়ারম্যান ইউয়ান ইউ (টনি)।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের সকল স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি’র এবং প্রলয় ব্যান্ডের পরিবেশনায় বাংলাদেশ ও চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির মেলবন্ধনে এক মনোজ্ঞ নৃত্য ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হয়। নৈশভোজের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com