1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয়

  • আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯.৫০ পিএম
  • ৪৭ Time View

মোঃ আব্দুল্লাহ হক. চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবীর। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী দিনে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর, সমৃদ্ধ ও উন্নত চুয়াডাঙ্গা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের পেশাগত অভিজ্ঞতা, জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় সম্পর্কে অবগত হন। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড, নাগরিক সেবা, প্রশাসনিক কার্যক্রম এবং জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাঁদের গঠনমূলক পরামর্শ ও মতামতকে স্বাগত জানান। তিনি বলেন, একটি জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। এসব তথ্য প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সহায়ক ভূমিকা পালন করে।

তিনি আগামী দিনে সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। চুয়াডাঙ্গার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, জনসেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. তারিক-উজ-জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে।

এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবার, সাধারণ সম্পাদক জিসান আহমেদ, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিকসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com