1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

রাজধানীতে বসুন্ধরায় শুরু হয়েছে প্রথম কিচেন অ্যান্ড বাথ এক্সপো

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৬.৩১ পিএম
  • ১৭১ Time View

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে প্রথম কিচেন অ্যান্ড বাথ এক্সপো। আগামী শনিবার (৪ জুন) পর্যন্ত এই এক্সপো চলবে।

আজ বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর আইসিসিবি’র ৪ নম্বর হলে এক্সপোটি উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের পরিচালক মার্কেটিং নাসিমুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ আরিফ ও মেলার প্রধান পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান মাই কিচেনের হেড অব অপারেশন শওকত ইমরান খান।

এক্সপোতে যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, তুরস্ক, জাপান, আরব আমিরাত, থাইল্যান্ড, চীন ও স্বাগতিক বাংলাদেশসহ ৯ টি দেশের ৬০ টি ব্র্যান্ড অংশ নিয়েছে। দেশের অন্যতম ইভেন্ট প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্রাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে সচিব শহীদ উল্লা খন্দকার বলেন, শুধু দাম কম হলে মানুষ পণ্য কিনে না। পণ্যের টেকসইয়ের ওপর খেয়াল রাখতে হবে। পণ্যের মূল্যের সঙ্গে কোয়ালিটির দিকেও খেয়াল রাখতে হবে ব্যবসায়ীদের। মানুষ আজকাল কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র চায়।

টাকা তেমন ফ্যাক্টর নয়। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে কোয়ালিটি সম্পূর্ণ পণ্য উৎপাদন করতে হবে। বিদেশ থেকেও মানুষ পণ্য ক্রয় করে আনছেন, এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অবশ্যই পণ্যের গুণগত মান থাকতে ও সাশ্রয়ী মূল্য হতে হবে। তা না হলে বাজারে ব্যবসায় টিকে থাকা যাবে না।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাসহ সকলের জন্য উন্মুক্ত থাকছে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে মাই কিচেন, প্লাটিনাম স্পন্সর ভেলোরি অ্যান্ড বোর্চ, ব্যাগনো ডিজাইন ও সুইস প্লাস এবং গোল্ড স্পন্সর আর এ কে সিরামিকস, নল্টে, নাদিয়া ফার্নিচার ও গানি মার্বেল টাইলস।

প্রস্তুতকারক, রফতানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন এ এক্সপোতে। সেই সাথে থাকবে স্পট অর্ডারের সুযোগ।

পণ্য প্রদর্শনীর পাশাপাশি ৩ দিন ব্যাপী এই এক্সপোতে স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com