1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২.১৯ পিএম
  • ৭৪ Time View

বৈদেশিক বাণিজ্য তথা আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহার ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুসারে, বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিভিন্ন পণ্যের মূল্য আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্মে যাচাই করতে হবে। একইসঙ্গে বৈদেশিক বাণিজ্যের লেনদেন তদারকিতে কেন্দ্রীয় মূল্য পর্যবেক্ষণ সেল গঠন করতে হবে ব্যাংকগুলোকে।

মূলত অস্বাভাবিক বা বাড়তি মূল্য দেখিয়ে পণ্য আমদানির নামে অর্থ পাচার ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, প্রতিটি ব্যাংককে অন্তত একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্মের সদস্যপদ নিতে হবে। ব্যাংকের কার্যক্রমের ধরন ও প্রয়োজন বিবেচনায় সাশ্রয়ী এবং উপযোগী প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে। মূলত আমদানি-রপ্তানি ছাড়াও সেবা খাত এবং অন্যান্য আন্তসীমান্ত লেনদেনের মূল্য পর্যবেক্ষণ ও যাচাইয়ের আওতায় আনতে হবে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর করতে হবে।

এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্য যাচাই প্ল্যাটফর্ম ব্যবহার করলে পণ্যের প্রকৃত বাজারদর সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে। পাশাপাশি অতিরিক্ত বা অস্বাভাবিক মূল্য দেখিয়ে আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ও বৈদেশিক মুদ্রার অপব্যবহারের ঝুঁকি কমাতে সহায়তা করবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

চলতি বছরের ১৩ আগস্ট জারি করা এক সার্কুলারে আমদানি পণ্যের আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে চুক্তিমূল্য সামঞ্জস্যপূর্ণ রাখার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সার্কুলারে ঋণপত্র খোলার আগে কিংবা আমদানি শুরুর আগে পণ্যের আন্তর্জাতিক বাজারদর, রপ্তানিকারক ও আমদানিকারকের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা এবং সংশ্লিষ্ট দেশের রপ্তানি সক্ষমতা যাচাই করতে বলা হয়। নতুন নির্দেশনার মাধ্যমে এ মূল্য যাচাই কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com