1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Title :
আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬

নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক

  • আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ২.১৫ পিএম
  • ১১২ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার ৭ নম্বর জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর পক্ষে জনসমর্থন বাড়ানো এবং স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন শিকদারের সঞ্চালনায় এবং বাকা মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন নিয়ামত ফকির, আজিম বিশ্বাস, শাহ মো. ইকবাল হোসেন, রেজওয়ান ও মো. ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাঁদের বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার প্রতি সমর্থন ব্যক্ত করেন। তাঁরা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে রাসেল মোল্লার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, নির্বাচনে বিজয়ী হতে হলে তৃণমূল পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। প্রতিটি ওয়ার্ডের ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিতে হবে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে। এ সময় তাঁরা রাসেল মোল্লার পক্ষে কাজ করতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান।

উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে উপস্থিত সমর্থকেরা রাসেল মোল্লার নির্বাচনী প্রচারণায় সহযোগিতা এবং তাঁর পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com