1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪.৫৯ পিএম
  • ৯৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য রয়েছেন ১১৯ জন। আটক ব্যক্তিদের মধ্যে যাচাই-বাছাই শেষে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় পরিচালিত অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং ছিনতাইপ্রবণ স্থানগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন এলাকাগুলোতে পুলিশের নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়।

অভিযানে আটক ৬১৭ জনের মধ্যে ১১৯ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য। তাঁদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য ২১৬ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।

জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, মাদক কারবার এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। অপরাধ দমনের পাশাপাশি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতেও জেলা পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com