1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

চবি শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্ত্তীর ফেসবুক পেইজ নিষ্ক্রিয় করেছে হ্যাকাররা

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৫.২৪ পিএম
  • ৬৯ Time View

সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্ত্তী। সংখ্যালঘুদের ন্যায্য অধিকার সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার জন্য পরিচিত এই সহকারী অধ্যাপকের আড়াই লাখেরও বেশি অনুসারীর ফেসবুক পেজটি সম্প্রতি নিষ্ক্রিয় হয়ে গেছে। সম্মিলিতভাবে রিপোর্ট করার মাধ্যমে পেজটি নিষ্ক্রিয় করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে পেজটি বন্ধ হয়ে গেলেও তিনি তাঁর নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক পেজে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়ন, তাদের অধিকার এবং ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য তুলে ধরে আসছিলেন ড. কুশল বরণ চক্রবর্ত্তী। পেজটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় অনুসারীদের সঙ্গে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হারিয়েছেন তিনি।

এ বিষয়ে ড. কুশল বরণ চক্রবর্ত্তী বলেন, “পেজ নিষ্ক্রিয় করলে যে আমি দমে যাব, সেটি ভুল ধারণা। আমি আমার নিয়মিত কর্মকাণ্ড চালিয়ে যাব। তবে বর্তমানে সংখ্যালঘুদের নিয়ে কথা বলার মাধ্যম কিছুটা সীমিত হয়ে গেছে।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শাখাওয়াত সাদি নামে এক ব্যক্তি দাবি করেছেন তার মাধ্যমেই ড. কুশল বরণ চক্রবর্ত্তীর ফেসবুক পেজটি নিষ্ক্রিয় হয়েছে। একই সঙ্গে কী কারণে ফেসবুক কর্তৃপক্ষ পেজটি নিষ্ক্রিয় করেছে সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

পেজটি নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ড. কুশল বরণ চক্রবর্ত্তী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গুরুত্বপূর্ণ প্রচারমাধ্যম বন্ধ হয়ে গেলেও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও সংস্কৃতির বিভিন্ন বিষয় তুলে ধরার কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com