1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫.২৬ পিএম
  • ৬৮ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম এর, প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় নরসিংদী ডিবি পুলিশের একটি চৌকস দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা (৩৬) ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ৯ নভেম্বর গ্রেফতার করা হয়।

পরবর্তীতে তার দেখানো মতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গত কিছুদিন যাবৎ চৌয়ালা-শালিধা এলাকায় দুটি গ্রুপের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। গত ২২ জুলাই এবং সর্বশেষ ২ নভেম্বর সংঘটিত গোলাগুলির ঘটনায় শিশুসহ হতাহতের ঘটনায় সনেট ও রাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রুজু রয়েছে। সনেট মোল্লার বিরুদ্ধে মোট ২৮ টি (হত্যা ৫টি, হত্যা চেষ্টা ও গুরুতর জখম ৪টি, ডাকাতি-দস্যুতা ০৭টি , অস্ত্র ৫ টি, মাদক ০৩টি, চাঁদাবাজি অপহরণ ২টি, বিস্ফোরক ও অন্যান্য ২টি) মামলা রয়েছে এবং রাকিবের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নরসিংদী জেলা পুলিশ মাদক সন্ত্রাস অবৈধ অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতাসহ যেকোনো অপরাধীদের বিবিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com