পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কসের গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ৩ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল ৩৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ৪৫ পয়সা ছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন, ২০২৬ তারিখে যা ছিল ১ টাকা ৯১ পয়সা।