1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

এবি ব্যাংকের দুই কর্মকর্তা পদোন্নতি পেলেন

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ৮.২৮ পিএম
  • ২৯৩ Time View

সম্প্রতি এবি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংকটির দুই কর্মকর্তা। এরা হলেন সৈয়দ মিজানুর রহমান এবং কে এম মহিউদ্দিন আহমেদ।

জানা গেছে, সৈয়দ মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। ব্যাংকিং সেক্টরে তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে কর্মরত আছেন।

এবি ব্যাংকে যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংক, আইপিডিসি, ব্যাংক আল-ফালাহ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কর্মরত ছিলেন।

তিনি শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং, প্রসেস ট্রান্সফরমেশন, বিজনেস ডেভেলপমেন্ট এবং কর্পোরেট কমিউনিকেশনের উপর বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

এদিকে কে এম মহিউদ্দিন আহমেদ ২০০৩ সালে এবি ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং সেক্টরে রয়েছে তার ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা।

তিনি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের বিভিন্ন পদে কাজ করেছেন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল কন্ট্রোল, ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ট্যাক্সেসন, বাজেটারি ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে তার রয়েছে অভিজ্ঞতা।

তিনি ব্যাংকের কোর বিজনেস সফটওয়্যার আপ-গ্রেডেশন প্রোজেক্টের কোর টিম মেম্বার এবং ট্র্যাক লিড হিসেবেও কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com