1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১.০৬ পিএম
  • ৪৬ Time View

মো. মাহমুদুল হক ২৮ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের ৪৮৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে যমুনা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে, ২০১২ সালে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মো. মাহমুদুল হক যমুনা ব্যাংক পিএলসির অন্যতম স্পন্সর পরিচালক। তাঁর এই নির্বাচন ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁর নেতৃত্বের প্রতি অব্যাহত আস্থা, আর্থিক খাত সম্পর্কে তাঁর সুস্পষ্ট ধারণা এবং বাংলাদেশের শিল্প ও ব্যবসায়িক খাতে তাঁর দীর্ঘদিনের সফল অভিজ্ঞতার প্রতিফলন।

মো. মাহমুদুল হক বাংলাদেশের ব্যবসায়িক খাতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন একজন উদ্যোক্তা। তাঁর কার্যক্রম বস্ত্র ও তৈরি পোশাকশিল্প, বিদ্যুৎ উৎপাদন, ব্যাংকিং, শিক্ষা এবং আবাসনসহ বিভিন্ন খাতে বিস্তৃত।

১৯৯৪ সালে তিনি আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি বাংলাদেশের উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। তাঁর প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বে আনলিমা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠানসমূহ সফলভাবে পরিচালিত হচ্ছে।

ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মো. মাহমুদুল হক করপোরেট সামাজিক দায়বদ্ধতা এবং আর্থসামাজিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন সামাজিক সংগঠন ও দাতব্য কার্যক্রমের মাধ্যমে তিনি আনলিমা গ্রুপের অভ্যন্তরে এবং এর বাইরেও সমাজের উন্নয়নে অবদান রেখে চলেছেন।

তিনি খুবই ভ্রমণপিপাসু এবং পৃথিবীর প্রায় অধিকাংশ দেশ ঘুরে বেড়িয়েছেন। মো. মাহমুদুল হক চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী হুব্বুন নাহার হক যমুনা ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার।

তিনি দুই সন্তানের জনক। তাঁর এক কন্যা ও এক পুত্র, যাঁরা দুজনেই নিজ নিজ কর্মজীবনে সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com