বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে সাবেক মহামান্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের মাননীয় স্পীকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে গ্যাটজা-এর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম রহমান দুর্জয় এবং মহাসচিব ও চ্যানেল আই-এর জনপ্রিয় উপস্থাপক লায়ন সালাম মাহমুদ।
সাক্ষাৎকালে দেশের পর্যটন (ট্যুরিজম) খাতের বিদ্যমান সম্ভাবনা, সার্বিক উন্নয়ন এবং আগামী দিনের অগ্রযাত্রা নিয়ে মাননীয় স্পীকারের সাথে নেতৃবৃন্দের এক প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পর্যটন শিল্পের ভূমিকা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়।
আলোচনা শেষে, সংগঠনের উদ্যোগে আয়োজিত হতে যাওয়া আসন্ন ‘ট্যুরিজম ফেস্টিভ্যাল’-এ মাননীয় স্পীকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য গ্যাটজা নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
সাক্ষাৎ অনুষ্ঠানে মাননীয় স্পীকার গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন ( গ্যাটজা)-এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং দেশের পর্যটন শিল্পের প্রসারে যেকোনো গঠনমূলক পদক্ষেপে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।