1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান

  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০.০৫ এএম
  • ৩৭ Time View

হাফিজ রহমান: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬। গত ২৪ অক্টোবর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়া। অনুষ্ঠানে সফল উদ্যোক্তা, সমাজকল্যাণ ও শিক্ষা এই তিনটি ক্যাটাগরিতে মোট ১৫ টি দেশের ৩৮ জনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এতে বাংলাদেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা, পান সুপারির ফাউন্ডার ও সিইও কনা রেজা সাকসেসফুল ওমেন এন্ট্রারপ্রেনার, নতুনধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. মোঃ সাদী-উজ-জামান সাকসেসফুল এন্টারপ্রেণার, অতিথি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল সমাজসেবা ও তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য এবং চ্যানেল আইয়ের জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং মো. মহিউদ্দিন খান মঈনকে গণমাধ্যমের ব্যবসায়িক উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজসেবী এবং মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডব্লিউডব্লিউও গ্লোবাল মালয়েশিয়ার চেয়ারম্যান দাতো শ্রী জুলকারনান তাইব।

অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সোমালিয়ার রাষ্ট্রদূত মান্যবর মোহাম্মদ আলী আবুকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোছাম্মৎ শাহানারা মনিকা, ঘানার ডেপুটি হাইকমিশনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার প্রফেসর মোহাম্মদ নেইল মোহাম্মদ, আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতো সোহাইমি এবং দাতো সেরি সাইদ সাইফুল জালিজম সাঈদ মোস্তাফা জামামোল্ললাইম।

এ ছাড়া পাকিস্তান, নামিবিয়া, তাজিকিস্তান, ভারত, সুদান, উগান্ডা, সুইজারল্যান্ড, ইসওয়াতিনি ও জর্ডানের হাইকমিশনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গনের সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য অ্যাওয়ার্ড পান বাংলাদেশের দি গুডলাক প্রিন্টার্স এর সিইও বেস্ট বিজনেস পার্সন অব দ্যা ইয়ার মো. রায়হান পারভেজ, বাসার গ্রুপট ও হোটেল সী ওয়াল্ডের চেয়ারম্যান আলহাজ আবুল বশার আবু পর্যটন ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য।

মালয়েশিয়ার সমাজকল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন  এইন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান দাতো’ শ্রী হাজি হাসান আলী, বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সুমন আহমেদ, শাজিজুল গ্রুপ অব কোম্পানিজের পরিচালক মোহাম্মদ আজিজুল হক (সিআইপি) এবং জেসোর এন্টারপ্রাইজ (এম) এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক দাতো শাহিনুর রহমান শাহিন।

সাকসেসফুল এন্ট্রারপ্রেনার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন নিউ লাইফ এক্সক্লুসিভ এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম হাওলাদার (রাজু), হাসান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মো. মাহমুদুল, শরিফ কনস্ট্রাকশন এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক মো. শরিফুল ইসলাম (শরিফ), ইজ্জান গ্লোবাল ট্রেডিং (এম) এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক মো. তোফায়েল আহমেদ এবং ফ্লাই ফরেনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাওন মোহাম্মদ।

গবেষণায় বিশেষ অবদানের জন্য রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী ড. জোহরা আজমিন শম্পা। ইকো-ট্যুরিজম খাতে অসামান্যঅবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন দাতো’ ড. স্ট্যানলি চিউ। ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস কনসালটেন্সি খাতে সাকসেসফুল এন্ট্রারপ্রেনার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন দাতো’ আবুল খায়ের ইয়াহিয়া।

শিক্ষা খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বেস্ট এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম ফর মালয়েশিয়া বিভাগে সম্মাননা পেয়েছেন ওয়াইএন স্টাডি সলিউশন মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো’ মোহাম্মদ ইয়াসিন। মানবাধিকার সাংবাদিকতা বিভাগে হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে পিবিএন নিউজ।

সাকসেসফুল এন্ট্রারপ্রেনার সন্মাননা  বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সুমন আহমেদ।

সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের জন্য ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু জার্নালিজম’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন  দৈনিক আমার বার্তার বিশেষ প্রতিনিধি হাফিজ রহমান, টেলিভিশন উপস্থাপনায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন  দৈনিক কালের সমাজের প্রধান সম্পাদক লায়ন সালাম মাহমুদ। সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সংগীতশিল্পী লায়ন মোহাম্মদ ওমর ফারুক এবং আন্তর্জাতিকভাবে পরিচিত সংগীতশিল্পী মাসুম বিল্লাহ ফারদিন।

শিক্ষা ও নেতৃত্বে অবদানের জন্য  অ্যাওয়ার্ড পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোরশেদুল আলম,  হাজারীবাগ গার্লস স্কুলের সহকারী শিক্ষক মুহাম্মদ আলমগীর। এ ছাড়া মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত সাঈদ বিন মনসুর পেয়েছেন ‘মোস্ট এক্সিলেন্স এডুকেশন অ্যাওয়ার্ড।

ব্যবসাও উদ্যোক্তা উন্নয়নে  অ্যাওয়ার্ড পেয়েছেন আলতা অ্যান্ড সিনার্জি এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা (মুসা), অতিথি লিমিটেডের জেনারেল ম্যানেজার (ডেভেলপমেন্ট) লায়ন মো. আনিক তালুকদার,  ব্যবসায়িক উন্নয়ন ও উদ্যোক্তা নেতৃত্বে বিশেষ অবদানের জন্য অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেডের সহকারী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) লায়ন এ.বি.এম. মিজানুর রহমান।

এছাড়া, নারী ও ই-কমার্সে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ  ৮ উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়- সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন পিএলসি এডুকেশন এসডিএন বিএইচডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসির হুসিন বিন আফিজাদ্দিন। শিক্ষা খাতে তাঁর উদ্যোগ ও নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

প্রশিক্ষণ ও উন্নয়ন এবং ফ্যাশন খাতে অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বিকেই নায়ার রিসোর্সেসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিকেই নায়ার। প্রকৌশল ও স্টিম টারবাইন খাতে কাজের স্বীকৃতি পেয়েছেন প্র্যাকট্রান্স এসডিএন বিএইচডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজরি শাওয়াল আলাউদ্দিন, যিনি রিটজ নামেও পরিচিত।

এপিক টিপস গ্লোবাল (এম) এসডিএন বিএইচডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং লিবিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাজিজাহ আওয়াং সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেন।

সামাজিক কল্যাণ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আসিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দাতো’ সোহাইমি বিন শাহাদান। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খাদ্য ও পানীয় খাতে সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন মালয়েশিয়ার কোকোএফটি এসডিএন বিএইচডির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক নরিয়েনা হাসান। একই ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন নাইজেরিয়ার ইয়াম কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়িনকা আদেয়েমো।

অন্যদিকে, উগান্ডার সৃজনশীল শিল্প খাতের পরিচালক ক্যাথরিন ওপোন্ডো বাণিজ্য ও প্রসার ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন। সৃজনশীল শিল্পের বিকাশ এবং বাণিজ্য সম্প্রসারণে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ ভূমিকায় ছিলেন ডাব্লিউডাব্লিউও এর মালয়েশিয়ার ফ্যাসিলিটিজ ডিরেক্টর মো. রমজান ও বাংলাদেশ কো- অডিনেটর মো. জহিরুল ইসলাম খোকন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com