1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

মাধবপুরে এলাকায় না থেকেও মিথ্যা মামলার আসামি সিনিয়র সাংবাদিক আলাউদ্দিন আল রনি ও সাংবাদিক লিটন পাঠান

  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯.২০ পিএম
  • ৪৯ Time View

স্টাফ-রিপোর্টার: হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় একটি মারামারির ঘটনায়, এলাকায় না থেকেও মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মাধবপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আল রনিকে আসামি করা হয়েছে। ওই মামলায় সাংবাদিক লিটন পাঠানকে ও তার ভাইকে আসামি করা হয়েছে। মারামারির ঘটনায় সাংবাদিকদের মিথ্যা অভিযোগে আসামি করায় মাধবপুর পৌরসভাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। ফুঁসে উঠেছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায় গত শুক্রবার (১৬-অক্টোবর)২০২৬ বিকাল ৫টার দিকে পুর্ব মাধবপুর গোলাপ খার বাড়ীর কাছে ওই গ্রামের গনি মিয়ার ছেলে বাদল পাঠান ও কুদ্দুছ মিয়ার ছেলে আলমাসের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বাদল আহত হয়। তার ভাই উজ্জ্বল পাঠান বাদী হয়ে সোমবার (১৯-অক্টোবর)২০২৬ইং ২৫-জনকে এজাহারভুক্ত সহ অজ্ঞাত আসামি করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মোঃ আলাউদ্দিন আল রনি বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার দিন আমি একটি শালিসে ছিলাম। আমার মোবাইল লোকেশন ট্রেকিং করলে সত্য বেরিয়ে আসবে।

সাংবাদিক লিটন পাঠান জানান, মিথ্যা অভিযোগে এই মামলায় আসামি করা হয়েছে এদিকে মাধবপুর প্রেসক্লাবসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মাধবপুর উপজেলা ও পৌর শাখার অসংখ্য নেতাকর্মীরা বলেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও জানতেন- ঘটনার সময় আলাউদ্দিন আল রনি এবং লিটন পাঠান ও তার ভাই ছিল না। এসব জানার পরও কী করে পুলিশ তাদের নামে মামলা নিয়েছে, এমন প্রশ্ন গণমাধ্যম কর্মীসহ সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে। মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, বাদীর দেওয়া তথ্য অনুযায়ী এজাহার নেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত ও যাচাই-বাছাই করে প্রকৃত দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com