1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর অর্থনীতিতে ২০২৬ সালের নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড কার স্বার্থে টমেটো আমদানি বন্ধ: চোরাই পথে আসছে টমেটো, কোটি টাকা রাজস্ব বঞ্চিত সরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষায় ভিভো ওয়াই৩২ দেশীয় পণ্যে অগ্রাধিকার, ওয়ালটনের প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতার প্রশংসায় এমইএস দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন চুয়াডাঙ্গায় ফ্যামিলি কার্ডের আওতায় আসছে প্রায় সাড়ে তিন লাখ পরিবার; তথ্য সংগ্রহে নিয়োজিত ৪৮০ জন কর্মী, থাকবে ৪৮ জন নিয়মিত সুপারভাইজার

প্রশিক্ষণ ও সার্টিফিকেশন নিয়ে কাজ করবেন মিউচুয়াল ফান্ড এজেন্টরা

  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১০.৩১ পিএম
  • ৭৬ Time View

পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ডের বিকাশ ও বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্ট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাধ্যমে সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের পর এসব এজেন্টকে কাজ শুরুর সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে আয়োজিত ‘ডিজিটাল ডিসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’ শীর্ষক সেমিনারে বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। রাজধানীর ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান।

মাসুদ খান বলেন, প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করার পর লাইসেন্সধারী এজেন্টরা মিউচুয়াল ফান্ড খাতে কাজ শুরু করতে পারবেন। পুঁজিবাজারের বিকাশে এ খাতকে আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে কমিশন।

মিউচুয়াল ফান্ডের সম্ভাবনা তুলে ধরে বিএসইসি চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের বিকাশ গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, দেশটিতে লাইসেন্সধারী মিউচুয়াল ফান্ড এজেন্টরা বিমা ব্রোকারদের মতো কাজ করেন। এ ধরনের ব্যবস্থার ফলে সেখানে মিউচুয়াল ফান্ড শিল্প বড় পরিসরে বিকশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মাসুদ খানের মতে, মিউচুয়াল ফান্ড খাতের বিকাশের মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার বিশ্লেষণ ও বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষ অংশগ্রহণ বাড়ানো সম্ভব। তাই শুধু সরাসরি শেয়ারে বিনিয়োগের ওপর নির্ভর না করে মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগ মাধ্যমের বিকাশেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়নের জন্য বাজারের গভীরতা ও বাজার মূলধন বাড়ানো জরুরি। এ লক্ষ্য অর্জনে মিউচুয়াল ফান্ডসহ বিভিন্ন বিনিয়োগ পণ্যের বিকাশ প্রয়োজন। কমিশন বাজারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের চেষ্টা করছে, যাতে সেগুলো বাজারের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।

বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারের উন্নয়ন শুধু নিয়ন্ত্রক সংস্থার একার পক্ষে সম্ভব নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম এবং বিনিয়োগকারীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের মৌলভিত্তিসম্পন্ন শেয়ার বাছাই এবং বুঝে-শুনে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

মিউচুয়াল ফান্ড খাতে লাইসেন্সধারী এজেন্ট চালুর পরিকল্পনাকে পুঁজিবাজারের বিনিয়োগব্যবস্থা সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে তুলে ধরেন মাসুদ খান। প্রশিক্ষণ ও সার্টিফিকেশনের মাধ্যমে দক্ষ এজেন্ট তৈরি করে এ খাতের বিকাশে কাজ করতে চায় কমিশন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com