চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পিএলসি গত ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এক্সচেঞ্জটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩.২৫ শতাংশ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩২ পয়সা। আগের বছর যা ছিল ৪৫ পয়সা।
গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ১১ টাকা ৯৩ পয়সা।
আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর যা ছিল ১ টাকা ৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ ডিসেম্বর বিকাল ৪টা অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।