1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিএসই পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডিবিএইচ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ

ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১.২৭ পিএম
  • ৯৪ Time View

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ‘স্বাস্থ্য সেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক একটি মতবিনিময় সভা ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ জহির হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মোঃ মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেন উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়, বরং এটি আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের মূল ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের যুগোপযোগী উদ্যোগ বাংলা কিউআর-এর মাধ্যমে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে। কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে। তিনি আরও বলেন, ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড থাকে, যা আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে। ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com