1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত

সেপ্টেম্বরের মধ্যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড চালু করবে ডিএসই

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৩.৩৫ পিএম
  • ১৪৪ Time View

চলতি বছরের মধ্যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) নামে একটি নতুন পণ্য চালু করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে অল্টারনেটিভ ট্রেডিং প্ল্যাটফরম (এটিএফ) নামে নতুন একটি বোর্ড চালু করার প্রস্তুতি চলছে।

আজ মঙ্গলবার (৩১ মে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এতে উপস্থিত থেকে সাংবাদিকদের ইটিএফ এবং এটিবি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তারিক আমিন ভূইয়া, ডিএসইর চিফ অপারেটিং অফিসার সাইফুর রহমান মজুমদার এবং ডিএসইর চিফ টেকনোলজি অফিসার জিয়াউল হক।

সংবাদ সম্মেলনে ডিএসইর এমডি তারিক আমিন ভুঁইয়া বলেন, আপাতত ডিএসই৩০ এর অন্তর্ভুক্ত কোম্পানিগুলো নিয়ে একাধিক ইটিএফ চালু করা হবে। পরবর্তীতে শরীয়াহ সূচক ও বিভিন্ন খাতভিত্তিক ইটিএফ চালু করা হবে। তাতে বাজার অনেক বেশি স্থিতিশীল হবে।

ইতোমধ্যে তিনটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি বাজারে ইটিএফ আনার প্রস্তুতি শুরু করেছে বলে ডিএসইকে জানিয়েছে বলে জানান তিনি। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- গ্রিন ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।

বিদ্যমান আইন অনুসারে একটি ইটিএফের ন্যুনতম আকার হতে হবে ৫০ কোটি টাকা, যাতে উদ্যোক্তাকে দিতে হবে ১০ শতাংশ, আর সংশ্লিষ্ট সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিকে দিতে হবে ফান্ডের ২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com