1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬

  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৯.২১ পিএম
  • ৬৫ Time View

[ঢাকা, ০৪ অক্টোবর, ২০২৬] আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ও আড্ডা চলে-এর যৌথ উদ্যোগে রাজধানীর আলোকি’তে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে লাইফস্টাইল প্রদর্শনী ‘আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ ফিচারিং আড্ডা চলে’। দুই দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন খাতের একশ’রও বেশি নারী উদ্যোক্তার দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের সাথে পরিচিত হন ক্রেতা ও দর্শনার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) হ্যারি থম্পসন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম সাত্তার, আইএফসি’র এমএসএমই, মাইক্রো অ্যান্ড এম্বেডেড ফাইন্যান্সের আঞ্চলিক প্রধান (এশিয়া-প্যাসিফিক) অনন্যা ওয়াহিদ কাদের এবং  আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন।

২ ও ৩ অক্টোবর অনুষ্ঠিত এ আয়োজনে সম্ভাবনাময় দেশী উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন করেন। পাশাপাশি তাঁরা বিভিন্ন খাতের অন্য উদ্যোক্তাদের এবং ক্রেতাদের সঙ্গেও সরাসরি যোগাযোগের সুযোগ পান। প্রদর্শনীতে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য একই সাথে ছিল পোশাক, গয়না, ঘর সাজানোর সামগ্রী, চামড়াজাত পণ্য, ত্বকের যত্ন ও মেকআপসহ বিভিন্ন ধরনের পণ্যের অসাধারণ সমাহার।

দুই দিনব্যাপী এই আয়োজনে দর্শনার্থীরা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখার পাশাপাশি সেসব পণ্যের পেছনে থাকা নারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সঙ্গেও সরাসরি কথা বলার সুযোগ পান। উৎসবটি মতবিনিময়, নেটওয়ার্কিং ও কমিউনিটি যোগাযোগের এক অনন্য সুযোগ তৈরি করে, যেখানে এক নিরাপদ ও উষ্ণ পরিবেশে সমমানসিকতার নারীরা সাগ্রহে একত্রিত হন। ভেন্যুতে থাকা কিডস জোন উৎসবে আগত শিশুদের জন্যও আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ তৈরি করে, ফলে পুরো আয়োজনটি পরিবারের সবার জন্যই হয়ে ওঠে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ।

আয়োজন সম্পর্কে আইডিএলসি ফাইন্যান্স’এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এম জামাল উদ্দিন বলেন, “নারীদের জন্য আমাদের বিশেষায়িত এসএমই ঋণসুবিধা ‘পূর্ণতা’ দীর্ঘদিন ধরে নারী উদ্যোক্তাদের সাথে সরাসরি কাজ করছে। সমস্যাগুলো গভীরভাবে বোঝার পাশাপাশি তাঁদের ব্যবসা এগিয়ে নিতে প্রয়োজনীয় নানা সহায়তা দানেও কাজ করে থাকে এ উদ্যোগ। পূর্ণতা উৎসবের মতো আয়োজনের মাধ্যমে আমরা আমাদের দেশের উদ্যোক্তাদের কাজ ও গল্পগুলো আরও কাছ থেকে জানার সুযোগ পাই। আর ‘আড্ডা চলে’-এর সাথে আমাদের এই অংশীদরিত্ব আয়োজনটিকে আরও সমৃদ্ধ করেছে।”

আইডিএলসি ফাইন্যান্স’এর হেড অব এসএমই আদনান রশীদ বলেন, “পূর্ণতা উৎসবের মাধ্যমে অনেক ক্ষুদ্র ও মাঝারি দেশীয় উদ্যোক্তা ক্রেতা ও অন্য ব্যবসার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পেয়েছেন। যে সকল উদ্যোক্তারা নতুন ব্র্যান্ড তৈরি করছেন এবং আরও বেশি ক্রেতার কাছে পৌঁছাতে চান, তাঁদের জন্য এ ধরনের মিলনমেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।”

প্রদর্শনীর পাশাপাশি উদ্যোক্তাদের ব্যবসায়িক সহায়তায় প্রতিটি স্টলে আইডিএলসি’র একজন নারী রিলেশনশিপ ম্যানেজার (আরএম) উপস্থিত ছিলেন। এ ছাড়া উদ্যোক্তাদের জন্য ছিলো আইডিএলসি’র নিজস্ব অর্থায়নে বিনামূল্যে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) খোলা এবং শর্তপূরণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় বিশেষ ঋণ নেওয়ার সুযোগ।

আইডিএলসি ও আড্ডা চলে-এর এ আয়োজনের মধ্য দিয়ে উদ্যোক্তারা একদিকে যেমন নিজেদের পণ্য ক্রেতাদের সামনে তুলে ধরার সুযোগ পেয়েছেন, অন্যদিকে অন্য উদ্যোক্তা ও সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগও করতে পেরেছেন। নতুন ও উদীয়মান ব্যবসার জন্য এ ধরনের সুযোগগুলো ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে কাজে আসবে বলে আশা করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com