সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানের ইমিডিয়েট ছোট বোন, সাওল হার্ট সেন্টার, বাংলাদেশের পরিচালক ফরিদা ইয়াসমিনের স্বামী, সিরাজগঞ্জ জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা চিকিৎসারত অবস্থায় আজ ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১টায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
তার মৃত্যুতে সাওল পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
একজন আইনজীবী হিসেবে তিনি তাঁর কর্মজীবনে সততা ও মানবতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যু পরিবার, স্বজন ও ন্যায় বিচার প্রত্যাশীদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা সিরাজগঞ্জ রহমতগঞ্জ কবরস্থানে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে সেখানেই তাঁর দাফনকার্য সম্পন্ন হবে।