1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০.১৮ পিএম
  • ৯১ Time View

বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমা রাখার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব অর্থ এখন প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবেও জমা করা যাবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রা আমানতের প্রবাহ সহজ ও কার্যকর করার পাশাপাশি বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালা যথাযথভাবে পরিপালন নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসা অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখার সুযোগ রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও আইএমটিওর মাধ্যমে দেশে পাঠানো রেমিট্যান্সও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব হিসাবে জমা করা যাবে।

তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার সংশ্লিষ্ট শর্ত এবং অন্যান্য পরিপালনমূলক নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে রেমিট্যান্স গ্রহীতাদের বৈদেশিক মুদ্রায় অর্থ সংরক্ষণের সুযোগ আরও বাড়বে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠানো আয়ের একটি অংশ বৈদেশিক মুদ্রায় রাখার ক্ষেত্রে আগের তুলনায় বেশি সুবিধা পাবেন।

সংশ্লিষ্টদের মতে, বিশেষ করে যেসব প্রবাসী কর্মরত দেশে নিজস্ব ব্যাংক হিসাব পরিচালনা করেন না, তাদের জন্য এ সুবিধা কার্যকর হতে পারে। বৈধ চ্যানেলে দেশে পাঠানো আয়ের একটি অংশ তারা বৈদেশিক মুদ্রা হিসাবেই সংরক্ষণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com