1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স

  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩.২২ পিএম
  • ৮১ Time View

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ইসলামিক শরীয়াহসম্মত অর্থায়ন ব্যবসা চালুর নীতিগত অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক শর্তসাপেক্ষে কোম্পানিটিকে এই ব্যবসা চালু করার অনুমতি দিয়েছে।

আইপিডিসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরীয়াহসম্মত অর্থায়ন ব্যবসা পরিচালনা করবে। তার আগে কোম্পানিটিকে তাদের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশন পরিবর্তন, স্বাধীন শরীয়াহ সুপারভাইজরি কমিটি গঠন, একটি পৃথক ইসলামিক ফাইন্যান্স ডিভিশন প্রতিষ্ঠা, ইসলামিক ফান্ডকে আলাদা রাখা, পরিচালনার ম্যানুয়াল তৈরি, পৃথক হিসাব বিভাগ প্রতিষ্ঠা ইত্যাদি শর্ত পূরণ করে চূড়ান্ত অনুমোদনের বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হবে।

এর আগে চলতি বছরের ১ আগস্ট আইপিডিসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদের সভায় বিদ্যমান কার্যক্রমের পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন (২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক মূল্যসংবেদনশীল খবরে এই তথ্য জানানো হয়। খবরে বলা হয়, নিয়ন্ত্রক সংস্থাগুলোর (বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) চূড়ান্ত অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে শরিয়াহভিত্তিক ব্যবসায়িক সেবা চালু করবে কোম্পানিটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com