1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

৩৪ বিজিবি’র পৃথক অভিযানে চার লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার-২

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১০.২৬ এএম
  • ১২৮ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া:বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার ব্যাটালিয়ন(৩৪ বিজিবি) অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন,উখিয়ার তুলাতলীর আলী হোসেনের ছেলে মো. নুরুল হক,করইবনিয়া এলাকার মৃত মকবুল আলমের ছেলে মো. জাফর আলম।

সোমবার(৩০ মে) সন্ধ্যায় ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন চিত্তবিনোদন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির। 

তিনি জানান,৩৪ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা রেজু পাড়া,আমতলী ও পালংখালী তে গত ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার দুজনের মধ্যে জাফর আলম কুখ্যাত ইয়াবা গডফাদার ইকবালের চাচা এবং তার স্থলাভিষিক্ত হয়ে মাদক পাচার কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় আরও ১১জনকে পলাতক আসামী করে মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি। 

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যে-ই হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com