মো: সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান (মুকসুদপুর সার্কেল) বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জয়নগর বাজার সংলগ্ন কাটাখালি খালে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় সনাক্তের কাজ চলছে। এছাড়া ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।