1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭.৫৬ পিএম
  • ১৬৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। সিঁধেল চোরচক্রের এক সদস্য ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬ কেজি গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত মো. জালাল উদ্দিন (৪৩) পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাউছিয়া পাওয়ার হাউসের সামনে থেকে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. এনামুল হক ওরফে শানু (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া মাদক সেবনের অভিযোগে বাহারুল ইসলাম (২৪), হাসান (৩৮), হাসান (২০), লিমন হোসেন (২৩) ও আল আমিনকে (২১) সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়। পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত হেলাল উদ্দিন (৪৫) ও বিল্লাল হোসেন (৩৭) এবং চুরির মামলার পলাতক আসামি মো. রবিউল হাসানকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com