1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
Title :
ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে টাঙ্গাইলে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃ অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২.০৭ পিএম
  • ৪৪ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কাজের স্বীকৃতি হিসেবে দাউদকান্দি সার্কেল জেলার শ্রেষ্ঠ সার্কেল এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্সের ড্রিলশেড শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে ক্রেস্ট তুলে দেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

এ সময় দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান এবং দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম ক্রেস্ট গ্রহণ করেন।

সভায় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com