ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬: সর্বজনীন পেনশন স্কিমে সহজ ও ডিজিটাল পদ্ধতিতে চাঁদা পরিশোধের সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি. ডায়নামিক বাংলা কিউআর আনুষ্ঠানিকভাবে চালু করেছে। এ উপলক্ষে ঢাকার বনানীর হোটেল শেরাটনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ভাইস চেয়ারম্যান, ট্রাস্ট ব্যাংক পিএলসি. ও অ্যাডজুট্যান্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী; ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক; ড. মো. সুরাতুজ্জামান, নির্বাহী চেয়ারম্যান, জাতীয় পেনশন কর্তৃপক্ষ; এবং জনাব আহসান জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ট্রাস্ট ব্যাংক পিএলসি.। এছাড়াও বাংলাদেশ ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের বিশিষ্ট গ্রাহক ও অংশীদারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন ডায়নামিক বাংলা কিউআর সুবিধার মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা আরও সহজ, নিরাপদ ও ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা সম্ভব হবে, যা সরকারের সর্বজনীন পেনশন কার্যক্রমকে আরও সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।
এই উদ্যোগের মাধ্যমে ট্রাস্ট ব্যাংক পিএলসি. আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার সরকারি লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।