1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, হুইস্কি-ইয়াবা ও স্কাফ সিরাপ উদ্ধার

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯.২৭ পিএম
  • ৩৯ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত ও মাদক মামলার আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১০ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ পিস ইয়াবা এবং ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলার পলাতক আসামি গাজী মো. শাহিন ওরফে শাহীন (৩০) এবং এসআই ডি.এম.এ মজিদের নেতৃত্বে বিশেষ ক্ষমতা আইনের মামলার পলাতক আসামি মো. এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করা হয়।

অন্য একটি অভিযানে উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকায় ১০ বোতল ভারতীয় হুইস্কিসহ কাজী সারোয়ার (২৮) ও মো. মাহফুজ মিয়া (৩৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ৪ সেপ্টেম্বর রাতে রামচন্দ্রপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল নেশাজাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ৩ সেপ্টেম্বর মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. সজিব মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com