1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

দেশের সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: তারেক রহমান

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯.২৩ পিএম
  • ৩৯ Time View

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে।

তিনি বলেন, “গত কিছুদিন ধরে খেয়াল করছি, যেসব সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাই হোক না কেন, সবগুলোই সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।”

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে বিকেল পৌনে ৪টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে এ সভা শুরু হয়।

সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব। গণতান্ত্রিক নীতি-নৈতিকতাগুলো আপহোল্ড করার সর্বোচ্চ চেষ্টা করব।”

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়; সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে তা দেশের আইনে বলে দেওয়া আছে। কাজেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা দরকার।”

দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেকটি সংকটকালীন মুহূর্তে বিএনপি নামক রাজনৈতিক দলটি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে। সংকট থেকে ধীরে ধীরে দেশকে বের করেও নিয়ে এসেছে।”

তিনি আরও বলেন, “আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। শিল্পকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ যারা বিদ্যুৎ ও জ্বালানির কষ্টে রয়েছেন, তাদের সবার কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com